Thursday, 21 December 2023

বাঙালি মুসলমানের মন- আহমেদ ছফা

 

বর্তমান গ্রন্থে স্থানপ্রাপ্ত রচনাগুলো অনধিক বার বছর সময় সীমার মধ্যে লিখিত। নাম প্রবন্ধটি মুদ্রিত হয়েছিল ১৯৭৬ সালে। মাসিক সমকালের কোনো একটি সংখ্যায়। 'রবীন্দ্রনাথের সংস্কৃতি সাধনা' রচনাটি ড. আনিসুজ্জামান সম্পাদিত গ্রন্থ 'রবীন্দ্রনাথ'-এ স্থান পেয়েছে এবং সেজন্য ওটি লিখিত হয়েছিল। ভবিষ্যতের জন্য রচনাটি ১৯৬৯ সালের দিকে অধুনালুপ্ত 'কণ্ঠস্বর'-এর কোনো একটি সংখ্যায় প্রকাশ পেয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি চরিত্র লেখাটি 'পারাপার' নামে আরেকটি সংকলনে ১৯৭৩ সালের দিকে প্রকাশিত হয়েছিল। 'ফেব্রুয়ারি উনিশশ বাহাত্তর' রচনাটি উনিশশ বাহাত্তর সালে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানোপলক্ষে লিখতে হয়েছে। পরে সেটি জাতীয়গ্রন্থকেন্দ্রের 'বই' পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিক্ষার দর্শন প্রবন্ধটি ১৯৭২ কি '৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সেমিনারে পঠিত হয়েছিল। পরে কোথায় ছাপা হয়েছিল মনে পড়ছে না। 'বার্ট্রান্ড রাসেল' লেখাটি অধুনালুপ্ত 'মুখপত্র' পত্রিকায় ১৯৭০ সালের দিকে ছাপা হয়। 'বাংলার ইতিহাস' প্রসঙ্গে রচনাটি মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতায় সিকান্দার আবু জাফর সম্পাদিত 'অভিযান' পত্রিকায় ছাপা হয়েছিল। 'বাংলার চিত্র ঐতিহ্য: সুলতানের সাধনা' শীর্ষক রচনাটি লেখা হয়েছে মাত্র মাসকয়েক আগে। এটি 'মূলভূমি' নামে একটি সংকলনে সবে ছাপা হলো।


এই গ্রন্থের লেখাগুলো সূচি অনুসারে না দেখে লেখার কালানুসারে বিচার করলে লেখকের মানস পরিণতির একটা ছায়া বোধ করি দৃষ্টিগোচর হবে।


রচনাগুলো প্রেসে দেয়া হয়েছিল তিন বছর আগে এবং প্রায় অর্ধেকের বেশি ছাপাও হয়ে গিয়েছিল। কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হতে যাচ্ছে এতদিন পর। সেই দুঃখের কথা বলে লাভ নেই। তবু ভাবতে ভাল লাগছে ১৯৮১ সালের একুশে ফেব্রুয়ারিতে লেখাগুলো গ্রন্থাকারে প্রকাশিত হলো।



pdf টি ডাউনলোড করতে নিচের অপশনে ক্লিক করুন....



পিডিএফটি এখানেই পড়তে নিচে দেখুন....



No comments:

Post a Comment